এ সময় মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিভাগের ৩০ জন ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন। জেলা ও উপজেলার প্রায় পাঁচশ’ গরীব রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সেনাবাহিনী যেকোনও দুর্যোগের সময় জনগণের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে। এছাড়া বান্দরবানের সার্বিক নিরাপত্তার জন্যও তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল শহিদুল এমরান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।
বান্দরবান সেনা রিজিয়ন, স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রামের চিকিৎসক টিমের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান ইমান্যুয়েল মেডিক্যাল সেন্টারের আয়োজনে এই চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়।