ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী ভোজদত্ত ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে ভোজদত্ত ও বীরবাসিন্দা দুই গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ অবস্থায় দুই গ্রামের লোকজনের একই স্থানে নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। এজন্য সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ সোমবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।’