নাটোরে পাকিস্তানে তৈরি রিভলভারসহ যুবক গ্রেফতার

গ্রেফতার জসিম উদ্দিন নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পাকিস্তানে তৈরি একটি রিভলভারসহ জসিম উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর মোড় থেকে অস্ত্রসহ জসিমকে গ্রেফতার করা হয়। নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জসিম গালিমপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এএসপি রাজিবুল আহসান জানান, মঙ্গলবার বিকাল সাড় ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গালিমপুর মোড়ে অভিযান চালায়। এ সময় জসিমের দেহ তল্লাশি করে রিভলভারটি উদ্ধার করা হয়। তার কাছ থেকে দুটি সিমকার্ড ও মেমোরিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি বিক্রির জন্য জসিম ওই স্থানে অবস্থান করছিল বলে স্বীকার করেছে, দাবি করেন রাজিবুল আহসান।