ডিশ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নীলফামারীবৈদ্যুতিক খুঁটিতে উঠে ডিশ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর কিশোরীগঞ্জে এক শ্রমিক নিহত হয়েছেন। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম (২০) একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

ওই ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান জানান, ঘটনার সময় আসাদুল ইসলাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া এলাকার একটি বাড়ির ডিশের লাইন মেরামত করার সময় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান তিনি। 

এলাকাবাসী আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডা. সুজাত শরীফ বলেন, হাসপাতালে আনার আগেই আসাদুল মারা যায়। কিশোরীগঞ্জ থানার ওসি হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।