গ্রেফতার ব্যক্তিরা হলেন– কাউনিয়া মহিলা কলেজের শিক্ষক হুমায়ুন কবীর তারা, বেরোবির দুই সহকারী রেজিস্ট্রার তরিকুল ইসলাম ও আবদুর রহিম, রংপুর খাদ্য বিভাগে কর্মরত খাদ্য পরিদর্শক এনামুল হক, কাউনিয়া নিজ পাড়া এলাকার আবদুল গফুর, আজিজুল ইসলাম, মমিনুল ইসলাম, নিরঞ্জন চন্দ্র, অমল চন্দ্র দেবনাথ, মোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম ও আতাউর রহমান। গণমাধ্যমকর্মীরা তাদের ছবি ও ভিডিও’র জন্য আদালত চত্বরে অপেক্ষা করলে আসামিরা বিকাল পর্যন্ত আদালতের হাজতখানায় অবস্থান নেন। সন্ধ্যার দিকে তারা দ্রুত আদালত চত্বর থেকে চলে যান।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে কাউনিয়ার নিজপাড়া এলাকায় মহিলা কলেজের শিক্ষক হুমায়ুন কবীর তারার একটি দোচালা ঘরে জুয়ার আসর চলার সময় অভিযান চালানো হয়।পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। এ সময় ১২ জনকে গ্রেফতার ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা টাকার বিনিময়ে সেখানে জুয়া খেলছিল। ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১২ আসামিকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেওয়া হয়।’
এদিকে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলায় গ্রেফতার হওয়ার দায়ে বেরোবির ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।