নুরুল আজিম রনি ছাড়া চার্জশিটে অভিযুক্ত অপর ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- মজিবুর রহমান রাসেল, তানভীর মেহেদি মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু।
এ সর্ম্পকে জানতে চাইলে চকবাজার থানার এসআই বদিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে তার কক্ষে ঢুকে মারধরের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কাজ শেষ করে নগর প্রসিকিউশন শাখায় চার্জশিট জমা দিয়েছি। তদন্তে জাহেদ খানকে মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও কলেজের অধ্যক্ষের কক্ষে অনধিকার প্রবেশের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাতজনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার জন্য আবেদন জানিয়েছি।’
চার্জশিটে পুলিশ রনির বিরুদ্ধে শিক্ষককে মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও কলেজে অনধিকার প্রবেশের দায়ে দণ্ডবিধির ৪৪৮/৩২৩/৫০৬ ধারায় অভিযোগ আনেন। অপর আসামি মজিবুর রহমান রাসেল, তানভীর মেহেদি মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠুর বিরুদ্ধে বিজ্ঞান কলেজে অনধিকার প্রবেশের দায়ে দণ্ডবিধির ৪৪৮ ধারায় অভিযুক্ত করা হয়।
অন্যদিকে চার্জশিটে উল্লেখ করা হয়, মামলায় নুরুল আজিম রনিসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ ও ২০ লাখ টাকা চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছিল, তার কোনও সত্যতা পাননি তদন্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, বিভিন্ন বিষয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ২০১৮ সালের ৩১ মার্চ দুপুর পৌনে ১২টার দিকে মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ চট্টগ্রাম বিজ্ঞান কলেজে যায়। এসময় অতিরিক্ত ফি আদায় নিয়ে নুরুল আজিম রনির সঙ্গে কলেজের অধ্যক্ষ জাহেদ খানের তর্কবির্তক হয়। এর এক পর্যায়ে নুরুল আজিম রনি অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন। এ ঘটনায় ২০১৮ সালের ৪ এপ্রিল মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন অধ্যক্ষ জাহেদ খান। মামলায় ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে অধ্যক্ষকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়।
আরও পড়ুন-
চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ নেতার কিল-ঘুষি (ভিডিও)
ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষের মামলা
চাঁদার দাবিতে কোচিং সেন্টার মালিককে থাপ্পড়, ছাত্রলীগ নেতা রনিকে অব্যাহতি (ভিডিও)
সংগঠনের চেয়েও নিজেকে বড় মনে করতেন রনি!