লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জেডিসি পরীক্ষার্থী আহত

লক্ষ্মীপুরসিএনজি অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় লক্ষ্মীপুর ছয় জেডিসি পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। আহত ছয় পরীক্ষার্থী চরমনসা ইসলামীয়া দাখিল মাদ্রসার ছাত্রী। ঘটনার পর ট্রাক ও সিএনজি অটো রিকশার চালক পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সিএনজি আটক করা হয়েছে।

/এএ/টিএন/