আইস বাকেট চ্যালেঞ্জে উদ্বুব্ধ হয়ে বাংলাদেশেও চালু হয় রাইস বাকেট চ্যালেঞ্জ। এই ক্যাম্পেইনের আইডিয়া ছিল, একজন তার নিজের মাথায় বরফওয়ালা ঠাণ্ডা পানি ঢালবেন, এরপর তিনি আরেকজনকে মনোনীত করবেন এবং তাকে চ্যালেঞ্জ করবেন একই কাজ করার জন্য।
এই আইস বাকেট চ্যালেঞ্জ প্রচারণার কাজে অংশ নিতে প্রথমবারের মতো টিভি পর্দায় আসেন, ‘মজা লস’ পেইজের এডমিন চৌধুরী সাহেব। একটি বেসরকারি টেলিভিশনের লেট নাইট শো ‘ইয়াং নাইট’-এ তিনি সরাসরি অংশ নেন। এ সময় তার মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা ছিল।
অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আশীফ এন্তাজ রবি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, চৌধুরী সাহেব কালো কাপড়ে মুখ ঢেকে স্টুডিওতে এসেছিলেন। ওই অবস্থায় তিনি শো-তে অংশ নিয়েছিলেন। আমি নিজেও তার চেহারা কখনও দেখিনি। তার পরিচয়ও জানি না। বাংলা ট্রিবিউনের আগ্রহী পাঠকদের জন্য সেই দুর্লভ ভিডিওটি দেওয়া হলো।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=0zDbK5AFzHA
/এইআর/এমএনএইচ/