রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাম বাংলা ট্রিবিউনকে রোজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগম (৩১) নামে একজন গৃহবধূ মারা গেছেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর গ্রামে।
ডা. এম এ হামিদ পলাম জানান, গত ২১ ডিসেম্বর আগুন পোহাতে গিয়ে অসাবধানবশত রোজিনার গায়ে থাকা পোশাকে আগুন ধরে যায়। এতে তার শরীরের ৫৫ ভাগ পুড়ে যায়। সাত দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তার মৃত্যু হয়।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, শনিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।