বাংলাদেশ রেলওয়েসাড়ে ৯ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার সময় গৌরীপুর থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে জিআরপি থানার ওসি মোশাররফ হোসেন।
ওসি জানান, বুধবার রাত সাড়ে ৯টার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে সাড়ে ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষ করে রেলকর্মীরা। তবে বগি লাইন থেকে পড়ে না যাওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন- গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত