ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২

খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামের এক বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ করিমনগর মসজিদ লেনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার পরিবারের সদস্যরা সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে তিনি প্রাণ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি