ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

চবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরাম ওয়াহিদ তোহাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর একটি বাসা থেকে তোহাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তোহা হাটহাজারীর ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। মামলার বাদীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোহার সঙ্গে বাদীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের প্রলোভনে তোহা বাদীকে তার ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে নানান টালবাহানা শুরু করে এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায় বলে অভিযোগ করেন বাদী।

পাঁচ দিন আগে ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার পর তদন্তের ভিত্তিতে তোহাকে গ্রেফতার করা হয় এবং আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
ভাত চুরি নিয়ে সন্দেহ, আজমুলের ওপর একটানা ৩ ঘণ্টা চলে নির্যাতন
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
১০ কোটি টাকার সেই সেতুতে দুদক, ধরা পড়লো বড় অনিয়ম
সর্বশেষ খবর
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
প্রথমবারের মতো রিংয়ে মানুষের মুখোমুখি লড়াইয়ে রোবট, ভিডিও ঘিরে আলোচনা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজীপুরে আগুনে পুড়লো ২৩ ঘর ও পাঁচ দোকান
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি