বড়াইগ্রামে ১৪৪ ধারা

নাটোরনাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকায় আছাদের ধানের চাতালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আহ্বান করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী। একই স্থানে  নাটোর-৪ আসনের এমপি (বড়াইগ্রাম-গুরুদাসপুর)  আব্দুল কুদ্দুস সমাবেশ আহ্বান করেন। উভয় সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। এ অবস্থায় অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।    

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে নিশ্চিত করেন আনোয়ার পারভেজ।