বুধবার (৪ মার্চ) বিকালে রাঙামাটিতে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এছাড়াও অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বুধবার বিকাল সাড়ে ৩টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আইজিপি। এরপর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও প্যারেডে সালাম গ্রহণ করেন তিনি। পরে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যে ছিল নারী-পুরুষ উভয় পুলিশ সদস্যের পৃথক ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া পৃথকভাবে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটির বিভিন্ন হেডম্যান-কার্বারি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। এরপর অনুষ্ঠিত হয় নারীদের বালিশ খেলা ও তৈলাক্ত কলাগাছ আরোহণ প্রতিযোগিতা। সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।