২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাতিল বিমানের

বিমান বাংলাদেশকরোনা আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর রুটে সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রবিবার ( ১৫ মার্চ) একথা জানিয়েছে সংস্থাটি। এছাড়া ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল এবং ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে বিমান।  

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০-৩০ শতাংশ।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশের একটি, নভো এয়ারের ৫টি ও ইউএস-বাংলার ৫টি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে করোনার কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত।