টাঙ্গাইলে কোয়ারেন্টিনের বাইরে সহস্রাধিক বিদেশফেরত

টাঙ্গাইলটাঙ্গাইলের ১২ উপজেলায় চীন, ইতালি, সৌদি আরব, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ থেকে ফেরা এক হাজার ৭৩ জনের হদিস নেই। বর্তমানে ৬৭০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য জানান।

জানা গেছে, চলতি মাসের ৯ মার্চ থেকে জেলায় বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত এক হাজার ৮৬৩ জন ফিরেছেন। তাদের মধ্যে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৬৭০ জন। আর হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে আরও ১২০ জনকে। বাকি এক হাজার ৭৩ জন এখনও হোম কোয়ারেন্টিনের আওতায় আসেনি। তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। আবার কেউ কেউ প্রকাশ্য জনসম্মুখে ঘোরাফেরা করছেন।

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে আনতে তথ্য দিয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন সিভিল সার্জন।

এদিকে, বিদেশফেরতদের জরিমানা করে পুনরায় হোম কোয়ারেন্টাইনে রাখতে কাজ করছে প্রশাসন।