নাটোর-পুঠিয়া যোগাযোগ বন্ধ ঘোষণা

নাটোর





রাজশাহী জেলার পুঠিয়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় নাটোর-পুঠিয়া যোগাযোগ বন্ধ ঘোষণা করেছেন জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা। নাটোরকে করোনামুক্ত রাখার প্রচেষ্টার অংশ
হিসেবে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তিনি এই ঘোষণা দেন।
এজন্য সীমান্ত এলাকায় পুলিশের চেকপোস্ট ও পাহারার ব্যবস্থা করা হয়েছে।
সোমবার বিকেলে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি লিটন কুমার সাহা জানান, রাজশাহীর পুঠিয়ায় করোনা রোগী শনাক্ত হয়েছে। পুঠিয়া ও নাটোরের সীমান্ত এলাকায় কাফুরিয়া এবং ছাতনী নামে দুটি গ্রাম রয়েছে। পুঠিয়া থেকে কোনও মানুষ
বা যানবাহন যাতে ওই এলাকা দিয়ে নাটোরে প্রবেশ করতে না পারে সেজন্য গ্রামবাসীদের সতর্ক করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এছাড়া রাজশাহী থেকে জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া যেন কোনও গাড়ি নাটোরে প্রবেশ করতে না পারে সেজন্য নাটোর-রাজশাহী মহাসড়কে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।