বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, গাড়িচালক (২৫) স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ হওয়ায় সবার সঙ্গে মেলামেশা করেছেন। তাই হাসপাতালের চিকিৎসক ও তার সহকারীসহ ১১ জন, নার্স ১২ জন এবং অন্যান্য কর্মীসহ ৩০-৩৫ জন রয়েছেন। আগামী ২০ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট আসা পর্যন্ত বহির্বিভাগসহ হাসপাতালের সব চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, একই উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরী (১০) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এই উপজেলার ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় পজিটিভ এসেছে চারজন শিশু, দুইজন নারী, একজন পুরুষের। এছাড়া দাউদকান্দিতে আরেকজন আক্রান্ত হয়েছেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, উপজেলার পাঁচ গাছিয়া ইউনিয়নের চিরার চর গ্রামের নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তার স্ত্রী (৩৪) আক্রান্ত হলেন।