সিভিল সার্জন জানান, দ্বিতীয় তলায় থাকা অন্য রোগীদের মধ্যে কাউকে হোম কোয়ারেন্টিনে, কাউকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এ ফ্লোর পূর্ণাঙ্গভাবে জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করে আবার খোলা হবে।
লক্ষ্মীপুর জেলায় নতুন করে চার জনসহ মোট ২৬ জন রোগীকে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। লক্ষ্মীপুর জেলায় প্রথম করোনাভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ১২ এপ্রিল। তিনি নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টস শ্রমিক।