তিনি বলেন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ও ভোক্তা সাধারণকে হয়রানিরোধে জেলা শহরের বিভিন্ন বাজার, আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন বাজারের দুই প্রতিষ্ঠানকে অস্বাভাবিক বেশি দামে আদা বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে হাবিব ভাণ্ডারকে ২০ হাজার টাকা ও ভাই ভাই বাণিজ্যালয়কে ১০ হাজারসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, বাজারে আদার কোনও সংকট নেই। প্রত্যেক ব্যবসায়ীকে পণ্যের মূল্য তালিকা টানানোসহ করোনা সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।