জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর আওতায় বৃহস্পতিবার সকালে জেলা মোটরযান মেকানিক ইউনিয়নের দুইশত ৪১ কর্মহীন শ্রমিকের মাঝে সাত কেজি করে চালসহ, শাক, লাউ, করলা ও ঢেঁড়শসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফরের উপমহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে খুলনা সিটি মেয়র বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সর্পোর্টাস এ্যাসোসিয়েশন খুলনার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বিএফএফই’র বিভিন্ন সদস্য ও প্রতিষ্ঠানের এক হাজার একশ ৫০ কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিএফএফই’র প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন, ভাইস প্রেসিডেন্ট সেখ আব্দুল বাকী, পরিচালক মো. আব্দুল জব্বার মোল্যা, ডা. সৈয়দ আব্দুল আসফাক, সদস্য মো. জালাল উদ্দিন, মো. কামরুল হাসান, খুলনা বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।