ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ কনস্টেবল ইমন করোনা আক্রান্ত ছিলেন তা বলা যাবে না। কারণ ঢাকায় তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে করোনাভাইরাস ধরা পড়েনি।’
ইমন মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামে বাসিন্দা।
জানা গেছে, সম্প্রতি তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর দেখা দেওয়ায় তাকে নারায়ণগঞ্জ থেকে তার বাড়িতে পাঠানো হয়। সেখানে কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকার পর অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।