নিজ হাতে ত্রাণ দিলেন মহিলা এমপি হোসনে আরা

The female MP measured the rice with her own hands and gave it to the needy pic-2করোনায় আয়ের পথ বন্ধ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারদের। ফলে এসব মানুষরা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। তাই তাদের জন্য জামালপুরের ইসলামপুরে চার শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল তুলে দিয়েছেন স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা। রবিবার দুপুরে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে এসব বিতরণ করেন তিনি।

বিদ্যালয় মাঠে তিনি জনপ্রতি ১০ কেজি চাল ও হাফ কেজি করে ডাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির শরীফ হাসান লেনিনসহ আরও অনেকে।

এর আগে সকালে ওই বিদ্যালয় মাঠে প্রায় ৫০ জন হতদরিদ্র শিশু পরিবার মাঝে শিশু খাদ্য সহায়তা হিসাবে ৪০০ গ্রাম ওজনের মিল্ক ভিটা গুঁড়া দুধের প্যাকেট বিতরণ করেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসেন আরা।