জানা যায়, করোনা সংকট নিরসনে তদারকির জন্য সরকার ৬৪ জেলায় একজন করে সচিব নিয়োগ দিয়েছে। সেই কাজের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল রাঙামাটি ও কাপ্তাইয়ে পৃথক দুটি সভা করে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জেনে গিয়েছিলেন পবন চৌধুরী। এর পর দুটি সভা করে তিনি রাঙামাটির সংকট নিরসনে এই চিঠি দিলেন।
রাঙামাটির ১০টি উপজেলা থেকে করোনার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। নমুনা পাঠানোর পর ফল পেতে সময় লাগে ৫ থেকে ৮ দিন। ফলে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। এই কারণে রাঙামাটিতে করোনাভাইরাস শনাক্তকরণে একটি টেস্টিং ল্যাব স্থাপন করা প্রয়োজন বলে সচিব মনে করেন।