তিনি বলেন, রবিবার দুপুরে করোনার লক্ষণ নিয়ে ওই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে তিনি মারা যান। ভর্তি হওয়ার পরপর তার নমুনা সংগ্রহ করা হয়। তবে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্ট তার ফল নেগেটিভ এসেছে।
এদিকে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন চার জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬০ জন। আর চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। মোট বাড়ি ফিরে গেছেন ৮৩ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ জনের।
সোমবার পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত ৭১ জন রোগী। এর মধ্যে শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১০ জন রোগী। যার মধ্যে ইতোমধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এবং শের-ই বাংলা মেডিক্যালের নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।