শুক্রবার ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার প্রয়াসে প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উৎসবের জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার প্রত্যয়ে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অনবদ্য অবদানকে মূল্যায়ন করাই এ দিবস পালনের উদ্দেশ্য। আমরা অবৈধ অভিবাসন বন্ধ করেছি এবং বাংলাদেশ থেকে আর কোনও কর্মী অবৈধভাবে বিদেশ যেতে পারবে না।’
দিবসটি উপলক্ষে টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার ও জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিশেষ সুভ্যেনির প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা, অভিবাসন মেলা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের মাধমে দেশের সব জেলা ও উপজেলায় এবং বিদেশে অবস্থিত দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণে এ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
/এফএস/