হিলি শুল্ক স্টেশনে ভারতীয় পণ্যবাহী ট্রাককরোনাভাইরাসের কারণে ৭৫ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীদের অনুরোধে এ আমদানি-রফতানি শুরু হয়েছে। শুরুর পর সোমবার প্রথম দিনেই বন্দর থেকে রেকর্ড পরিমাণ আড়াই কোটির বেশি টাকার রাজস্ব আহরণ হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, দীর্ঘদিন পর আমদানি-রফতানি শুরুর প্রথমদিন ভারত থেকে পেঁয়াজ, বাদাম, জিরা ও বীজসহ বিভিন্ন পণ্যবাহী ৪০টি ট্রাক দেশে প্রবেশ করে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয়েছে ছয় ট্রাক ক্রু রাইস ব্র্যান অয়েল। প্রথমদিন আমদানি পণ্য থেকে দুই কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা এ বছর একদিনে সর্বোচ্চ।