দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল হোসেন (৪২) ও জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের তেলিপাড়ার ইমাজ উদ্দীনের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে বীরগঞ্জ উপজেলার প্রেম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, রাতে দুই বন্ধু দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়গামী একটি ট্রাক্টরের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।