চাঁদপুরের হাজীগঞ্জে করোনা উপসর্গে নিয়ে দুজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫) জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মারা যান।
হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শামসুন্নাহার রুমার নমুনা সংগ্রহ করা হয়েছে। আর অমেশ চন্দ্র নমুনা সংগ্রহ করা যায়নি। দেরিতে খবর দেওয়ায় স্যাম্পল নেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে করোনা উপসর্গে মৃত ব্যক্তিদের দাফন করেছে উপজেলা দাফন কমিটি।