একই পরিবারের চার জনকে হত্যা: অজ্ঞাতদের আসামি করে মামলা

টাঙ্গাইলে একই পরিবারের চার জনকে হত্যাটাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে নিহত ওসমান গণি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার (১৮ জুলাই) সকালে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।টাঙ্গাইলে একই পরিবারের চার জনকে হত্যা

ওসি তারিক কামাল বলেন, ‘মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলাটি অধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেই বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।’টাঙ্গাইলে একই পরিবারের চার জনকে হত্যা

প্রসঙ্গত,  শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার (মাস্টারবাড়ি) একতলা একটি বাসা থেকে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী ওসমান গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম (৩৭), ছেলে তাইজুল (১৬) ও মেয়ে সাদিয়া (১০)। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করে বাড়ির বাহিরে থেকে তালা দিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন-  

একই পরিবারের চার জনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ৩

চার জনকে হত্যা করে বাড়ির বাইরে তালা ঝুলিয়ে দেয় খুনিরা