সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগর ভবন শহীদ আলতাফ মিলনায়তনে ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কেসিসি’র বিভিন্ন দফতরের প্রধান এবং তাদের অধিনস্থ শাখা প্রধানদের নিয়ে অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহন, নৌযান দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনাসহ যেকোনও দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেন।’
সিটি মেয়র বলেন, ‘গরম, শীতকালসহ যেকোনও সময়ে অগ্নিদুর্ঘটনা ঘটতে পারে।অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে হবে।’ উদ্ধার, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে বেশি বেশি অবহিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা এবং খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো, নজরুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন।
এই প্রশিক্ষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন দফতরের প্রধান এবং কেসিসি’র অধিনস্থ শাখা প্রধানরা অংশগ্রহণ করেন। পরে নগর ভবন চত্বরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।