ওসি আরও জানান, ভিকটিম মা-মেয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরিবছড়া এলাকায় ভিকটিমদের বাড়িতে গিয়ে মুখে কাপড় বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রবিবার বিকালে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। আটককৃতদের আদালতে নিয়ে আসা হয়েছে। এখন আসামিদের জবানবন্দি নেওয়া হচ্ছে।