মাদক গ্রহণ ও উশৃঙ্খল আচরণসহ সব সমাজবিরোধী কার্যক্রম থেকে যুবসমাজকে বিরত রাখতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী এ সময় জেলা পুলিশের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘পুলিশের কার্যক্রম সহজ করতে উপজেলার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিস ভবন পাকাকরণ এবং আধুনিক দ্রুতগতির গাড়ি সরবরাহসহ অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান প্রমুখ।
পরিবেশ মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বাংলাদেশে বৈশ্বিক মহামারি করোনা সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই চরম সংকটকালে সমাজের সব অসহায় শ্রেণির মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের উদ্যোগের ফলে দেশে কোনও কর্মহীন, গৃহহীন, খাদ্যহীন মানুষ থাকবে না। ’
উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘পুলিশ ও জনগণের পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা মাদক, সন্ত্রাসসহ সব ধরনের আইনবিরোধী কার্যক্রমমুক্ত একটি বাসযোগ্য সমাজ গড়তে সক্ষম হবো।’