শনিবার (১৯ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে করোনায় অনেক দেশের প্রায় ২০০ কোটি মানুষ আগামী বছরে খাদ্য সংকটে পড়বে। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের কোনও সমস্যা হবে না।
ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এম এম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম ও সংসদস সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যদের পরিচিতির পর বাংলাদেশ যুব গেমস ও বঙ্গবন্ধু ৩৬ তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত জেলার ছয় নারী অ্যাথলেটকে ক্রেস্ট ও আর্থিক অনুদান দেওয়া হয়।