নারায়ণগঞ্জ সিটিতে মেয়র নির্বাচন করবেন কামরুল ইসলাম বাবু

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছেন ‘জয় বাংলা নাগরিক কমিটি’র সদস্য কামরুল ইসলাম বাবু। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তার পক্ষে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় সংগঠনটির কয়েক শ’ সদস্য উপস্থিত ছিলেন।

জয় বাংলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ জানান, কামরুল ইসলাম বাবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির।

হুমায়ুন কবীর সংবাদকর্মীদের বলেন, ‘আগামী ১৩ ডিসেম্বর জয় বাংলা নাগরিক কমিটি সংবাদ সম্মেলন করবে। ১৪ ডিসেম্বর আমরা কামরুল ইসলাম বাবুকে নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজন করে মনোনয়নপত্র জমা দেব। ১৫ ডিসেম্বর থেকে আমাদের সুপারিশ নিয়ে বাবু নির্বাচন করবেন।’