শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪১

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দায়িত্ব গ্রহণ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা নিয়ে নতুন মেয়াদে মেয়রের চেয়ারে বসেন। 

সেলিনা হায়াৎ আইভী বলেন, মেগা প্রজেক্টের মধ্যে শীতলক্ষ্যা নদীর ওপর কদমরসুল সেতুকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করবো। এছাড়া  জালকুড়িতে ওয়েস্ট ও এনার্জি প্রজেক্টকে প্রাধান্য দেবো। আমাদের ছয়টি মেগা প্রজেক্ট আছে। বড় প্রজেক্টগুলোর কাজ সম্পন্ন করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা করবো। এ কাজগুলো চলমান থাকবে। এছাড়া ২৭টি ওয়ার্ডে ঘুরেছি, জনগণের চাহিদা মোতাবেক কাজ করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের সঙ্গে কখনও আপস করিনি, আগামীতেও করবো না। আমার আপস শুধু জনগণের সঙ্গে, কাজের সাথে। মানুষের কল্যাণে কাজ করবো। কোনও রকমের দলাদলি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি এখানে চলবে না।

গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে মিলনায়তনে মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ কাউন্সিলরকে শপথ করানো হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ মে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সেই বছর প্রথম সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় মেয়র নির্বাচিত হন আইভী।

সবশেষ গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট।

/এসএইচ/
সম্পর্কিত
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
পুলিশের নজরবন্দি আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের