দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৯:২১আপডেট : ২১ মে ২০২৫, ১৯:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত। বুধবার (২১ মে) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানির সময় আইভীকে আদালতে হাজির করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় আইভীর জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত। এ ছাড়া মিনারুল ইসলাম হত্যা মামলায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।

আসামি আদালতে অনুপস্থিত থাকার বিষয়ে তিনি বলেন, ‘জামিন শুনানির দিন আসামিকে উপস্থিত রাখার প্রয়োজন নেই। এমনকি ভার্চুয়ালি হাজির করার প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, গত ৮ মে রাত ১১টার দিকে পুলিশের একটি দল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দা ও দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইভীর বাড়ির দিকে যাওয়ার দুটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা।

৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। পথে তাকে বহনকারী গাড়িবহরে হামলা করেন বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
কারামুক্ত আইভীকে দেখতে যাওয়ায় সিটি করপোরেশনের কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ
পুলিশের নজরবন্দি আইভী
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ