এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে কলেজ শিক্ষকদের মানববন্ধন

এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে কলেজ শিক্ষকদের মানববন্ধনউৎপাদন ব্যবস্থাপনা বিপণন ও ফিন্যান্স ব্যাংকিং বীমা বিষয়ের কলেজ শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকালে শহরের পায়রা চত্বরে এ মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা উৎপাদন ব্যবস্থাপনা ও ফিন্যান্স শিক্ষক পরিষদ।

ঘণ্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার মল্লিক, জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা উৎপাদন ব্যবস্থাপনা ও ফিন্যান্স শিক্ষক পরিষদের সভাপতি বাবলু কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রভাষক সাবিক মোহাম্মদ আল হাসান, মনিরুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ও ফিন্যান্স ব্যাংকিং বীমা এবং আইসিটি বিষয়গুলোকে প্রাথমিক অনুমোদন দিয়ে শিক্ষক নিয়োগ দিতে বলা হলেও আজ পর্যন্ত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেননি। যে কারণে এসকল শিক্ষকবৃন্দ মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা অবিলম্বে এসকল শিক্ষকদের এমপিও ভুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

/আরএ/