কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক কামরুল হাসান শাহিন এবং যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ও আব্দুছ ছোবহান খ. সেলিম।
শনিবার (১০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগ ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে আনন্দের জোয়ার বইছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
জানা গেছে, ১৯৯৭ সালে ৬৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কমিটি হয়। ওই কমিটিতে শাহীনুল ইসলামকে সভাপতি ও মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালের ১৭ জুন ওই কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় যুবলীগ। এরপর থেকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের কোনও কমিটি নেই। ২০১৬ সালের ১৫ মার্চ ক্যানসারে মারা যান মঞ্জুর মোর্শেদ। কমিটির সভাপতি শাহীনুল বর্তমানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সব শাখার সম্মেলন সম্পন্ন করে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সম্মেলনের নির্দেশ দেওয়া হয়েছে
কমিটির সদস্যরা হলেন—শাহজালাল মজুমদার, সুমির বরুয়া তপু, আব্দুল মোতালেব, আব্দুল কাদের, মোঃ সোহেল সামাদ, আবাদ উদ্দিন (বঙ্গবাসী), ইসরাক মাহমুদ মাসুদ, আলা উদ্দিন আহমেদ মজনু, অ্যাড. সৈয়দ সাহিদুল আহসান টিপু, মাহবুবুর রহমান রুবেল, জিয়াউর রহমান খান নয়ন, মোসারফ হোসেন মজুমদার, আব্দুল আলিম দিদার, মাহবুবুল হক মোল্লা বাবলু, আবুল কালাম আজাদ, বক্তার হোসেন, মাসুদ আলম, অ্যাড. নজরুল ইসলাম, লোকমান হোসেন, অ্যাড. আশিকুর রহমান ভূইয়া জুয়েল, গাজী মণির হোসেন,আলাউদ্দিন আহমেদ রিপন, ওমর ফারুক, আল মাহমুদ ভূইয়া, জ্বালাল উদ্দিন, ফোরকান আহাম্মদ সবুজ, মহসিন আলম খান, শাহ আলম, ইমতিয়াজ হাবিব সিনহা, সফিউল আলম সুমন, আশিকুর রহমান হাওলাদার হিরণ, গোলাম কিবরিয়া বিল্লাল, জাহিদুল হাসান পলাশ, এয়ার আহাম্মেদ সেলিম, আব্দুল করিম মিয়াজী, রাসেদুর ইসলাম আশরাফ, নাজমুল হক ও অপু ভট্টাচার্য।