ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মহসিন মিয়া। মামলায় তিনি ১০ কোটি টাকার মানহানির অভিযোগ তুলেছেন।
এ নিয়ে সারাদেশে মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে ৩৬ টি মামলা দায়ের হলো। এর মধ্যে ৯টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। আর ২৬টি মানহানির মামলায় ৬১ হাজার ৮ কোটি ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে।
শুনানিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।
/জেবি/টিএন/