মানিকগঞ্জে জোড়া খুন মামলার আসামি ২ দিনের রিমান্ডে

মানিকগঞ্জে দুই মামা খুনমানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে জোড়া খুনের মামলায় গ্রেফতার হওয়া জহির উদ্দিনের(৬৫)দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার আসামিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে বিচারক ফারজানা আহমেদ দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্টের সাব ইন্সপেক্টর তোফায়েল আহমেদ জানান, সিংগাইর থানা পুলিশ আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে। কিন্তু বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার সকাল ৮টার দিকে গোবিন্ধল গ্রামে বিদেশ থেকে পাঠানো টাকা আর সম্পত্তির ভাগ বাটোয়ারার জের ধরে একই গ্রামের সামসুল হক পোদ্দারের তিন ছেলে জাহিদুল, আব্দুর রশিদ ও জসিম তার অনুগত লোকজন মামা নান্নু মোল্লা (টেনডল মোল্লা) ও অপর চাচাতো মামা আব্দুল আজিজ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
রবিবার রাতে সিংগাইর থানায় জাহিদুল, রশিদ, জসিমসহ ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম। রাতে পুলিশ রশিদের শ্বশুর জহির উদ্দিনকে গ্রেফতার করে।

/বিটি/এইচকে/