বইমেলা সাময়িকভাবে স্থগিত

বইমেলায় জলাবদ্ধতাবুধবার সকালে হঠাৎ ঝড়ের পর অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ায় অমর একুশের গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং মেলা চত্বরে পানি জমে যাওয়ায় তা অপসারণের জন্য মেলা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঝড়ে সোহরাওয়ার্দি উদ্যানে বাংলা একাডেমির স্টলের ছাদ ধসে গেছে। এছাড়া ৫০টিরও বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি অপসারণের কাজ শেষ হলে মেলা শুরু হবে।
তবে কতক্ষণ পরে মেলা শুরু হবে তা জানা যায়নি।  এবারের মেলায় ৪০২টি প্রতিষ্ঠানের ৬৫১টি স্টল আছে।
/এসআর/বিটি/এফএস/