শেষ হলো নয় দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৬আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:০৪

রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শেষ হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার।

তিনি বলেন, ‘আমাদের উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার জন্য বইয়ের বিকল্প কিছু নেই। জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে আমরা তখনই গড়ে উঠতে পারব যখন আমরা বইকে সমাদর করবো এবং কাজে লাগাবো।’

রেজাউল আলম সরকার বলেন, ‘শুরুর দিকে প্রতিকূল আবহাওয়া থাকলেও প্রতিনিয়ত এই মেলায় পাঠক ও দর্শক বৃদ্ধি পেয়েছে। আজকে সমাপনীর দিনেও প্রত্যেকটি স্টলে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এবারের বইমেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা শতভাগ বাস্তবায়িত হয়েছে।’

তিনি বলেন, ‘বই হচ্ছে আমাদের জ্ঞানের আধার, একজন পাঠক তার বই থেকে যে জ্ঞান আহরণ করে এটি তাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। আমরা আধারের বাহন হিসেবে এই বইমেলার আয়োজন করেছি। এই মেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক নতুন নতুন বই সম্পর্কে জানতে পেয়েছে, বইগুলোর বিষয়বস্তু কি আছে তা উপলব্ধি করতে পারবে পাশাপাশি জ্ঞানপিপাসু ব্যক্তি হিসেবে তারা বইয়ের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করবে।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার, আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

মেলায় অংশগ্রহণকারী ৮১টি স্টলের মধ্য হতে প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম প্রকাশনা, দ্বিতীয় স্থানে রয়েছে অন্যধারা প্রকাশনা এবং তৃতীয় স্থানে রয়েছে সত্যায়ন প্রকাশনা। অনুষ্ঠান শেষে তাদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়। পরে মেলামঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

/এমএইচআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের