ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম হাসপাতালে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হলো ।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান জানান, নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা ১০ মাস বয়সী ছেলে শিশুটি  ২৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গত রাত ১০টার দিকে শিশুটি মারা যায়। 
এদিকে, জামালপুরের ইসলামপুর থেকে আসা পাঁচ মাস বয়সী আরেক ছেলে শিশু বৃহস্পতিবার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশুর হামের উপসর্গ ছাড়াও আরও নানা সমস্যায় ভুগছিল।
তিনি আরও জানান, গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৬০ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।