রাজউক পরিচালককে গ্রেফতার করেছে দুদক

দুদক-রাজউকচেক জালিয়াতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক একেএম শফিকুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
শফিকুর রহমানকে রাজধানীর রমনা থানায় রাখা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে। গত বছরের জুলাই মাসে চেক জালিয়াতির মামলার তদন্তের প্রয়োজনে শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র জানায়।

এবার গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে রডের বদলে বাঁশ!


/এজে/