আরও পড়তে পারেন: রানা প্লাজা ট্রাজেডির তিন বছর আজ
এদিকে ভোটগ্রহণের পরিস্থিতি না থাকায় ৬টি ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন স্ব স্ব প্রিজাইডিং অফিসার। ৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন নির্বাচন কমিশনের পরিদর্শন দল। স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে পাঁচগাও ইউনিয়নের ভাওর ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখলা ইউনিয়নের চানখালী মদিনাতুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসা, পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরকোট ইউনিয়নের খালিশা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শোষালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয়, বদলকোট ইউনিয়নের বদলকোট সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ও খিলপাড়া ইউনিয়নের পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়তে পারেন: আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাবি শিক্ষক হত্যাকাণ্ডের খবর
অপরদিকে দুপুরে সব ইউনিয়নে ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে উপজেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ভোট প্রত্যাখান করে চাটখিল উপজেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। তিনি আটটি ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। এ সময় আটটি ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন: সহ-পাইলটকে সরিয়ে ককপিটে এয়ার হোস্টেজকে বসালেন পাইলট!
এ বিষয়ে জানতে চাইলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে হয়েছে। নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় সেগুলোর মধ্যে পাঁচটি স্ব স্ব প্রিজাইডিং অফিসার ও চারটি নির্বাচন কমিশনের পরিদর্শন দল স্থগিত করে দেয়।
/এমপি/