পিরোজপুরে বাংলা ট্রিবিউনের জন্মদিনে মুক্তিযোদ্ধা ও মেধাবীদের দেওয়া হলো উপহার

পিরোজপুরে বাংলা ট্রিবিউনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে দশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং দুই অদম্য মেধাবীকে উপহার সামগ্রী দেওয়া হয়।Pirojpur-Pic-03

এদিকে অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের পিরোজপুর প্রতিনিধি আরিফ মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ মসিউর রহমান মহারাজ তার বক্তব্যে বলেন, বিভিন্ন প্রয়োজনে আমি ঢাকা বা দেশের বাহিরে থাকি কিন্তু যেখানেই থাকি যত ব্যস্ত থাকি নজর থাকে বাংলা ট্রিবিউন এর দিকে। অল্প সময়ে এ অনলাইন সংবাদপত্রটি পাঠকের মন জয় করেছে।Pirojpur-Pic-02

পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মসিউর রহমান মহারাজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএসএস এর পিরোজপুর জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি ইনডিপেনডেন্ট এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামিম, চ্যানেল আই ও সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, ভোরের কাগজের পিরোজপুর প্রতিনিধি কে এম মনিরুল আলম সেলিম, সময় টিভির জেলা প্রতিনিধি কে এম জিয়াউল হক।

/এআর/