আ. লীগের আমলে সারের জন্য গুলি খেতে হয় না: শিল্পমন্ত্রী

ঝালকাঠিতে শিল্পমন্ত্রীআওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের সার ও বীজের জন্য গুলি খেতে হয় না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এই সরকার কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করে। কৃষিবান্ধব সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে। রবিবার দুপুরে ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাওয়ার টিলার বিতরণকালে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবার আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। যে কয়বার ক্ষমতায় ছিলাম না সে কয়বার আমরা খাদ্য ঘাটতিতে ছিলাম। প্রথমে ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তখন ২৬ লাখ টন খাদ্যের ঘাটতি মাথায় নিয়ে বর্তমান সরকার কাজ শুরু করে। এখন আমাদের এই দেশের চাল বিদেশে রফতানি হয়। শেখ হাসিনা সরকার কৃষকদের প্রতি সুদৃষ্টি দেন বলেই এটা সম্ভব।
আমির হোসেন আমু বলেন, আমরা কৃষকদের সময়মতো বিদ্যুৎ দিয়ে চাষাবাদের সুযোগ করে দিচ্ছি। পাওয়ার টিলার, সার, ওষুধসহ অন্যান্য কৃষি উপকরণ বিতারণ করছি। যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কৃষকরা এসব সুবিধা থেকে বঞ্চিত হন।
ঝালকাঠির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন সুলতান হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বহী কর্মকর্তা মকবুল হোসেন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মোবারক হোসেন মল্লিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান প্রমুখ।

/এআর/এমএনএইচ/