বরিশালের ১৪ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

বরিশালবরিশালের ৬ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ১৪ চিকিৎসককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছেন সিভিল সার্জন। সোমবার থেকে তিন কার্যদিবসের মধ্যে ওই চিকিৎসকদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
কর্মক্ষেত্রে অনুপস্থিত, নির্ধারিত সময়ের পর আসা, কর্মক্ষেত্রে অবস্থান না করে বাসা ও চেম্বারে নিজস্ব রোগীর ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে ওই নোটিশ দেওয়া হয়।
সিভিল সার্জন ডা.এএফএম  সফিউদ্দিন জানান, গত এক সপ্তাহ ধরে তিনি ৬ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেন। তখন ওই সব স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিত, নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়া ও চেম্বারে নিজস্ব রোগীর ব্যবস্থা দেওয়ার প্রমাণ পেয়ে তিনি ওই নোটিশ জারি করেন।

প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে ওই নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক  জবাব না পেলে ও ভবিষ্যতে বিরত না থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নোটিশপ্রাপ্তরা হলেন, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মনিরুজ্জামান, ডা. সেকান্দার আলী মোল্লা, মনিকা বিশ্বাস, ডা.নিহার রঞ্জন বৈদ্য, ডা. মীর মহিউদ্দিন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. শেখ মিজানুর রহমান, আগরপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সাওদা ইসলাম, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আইরিন তামান্না তন্নি, ডা. শাহাদাৎ হোসেন, ডা. জামিল হোসেন, বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. নাঈম হাসান রানা, সদর উপজেলার কাশিপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের ডা. শাহরিন আফরিন ও উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রর মেডিক্যাল অফিসার ডা. শ্রাবন্তী মালা।

 ্আরও পড়ুন:  লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনা এড়াতে ২৫ হাজার গাছ কাটার চিঠি!

/এআর/টিএন/