বঙ্গোপসাগরের মোহনায় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত

ভোলা

ভোলার মনপুরা উপজেলার কাছে গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মহসিন (২৫) নামে এক জেলে নিহত ও ৫ জেলে আহত হয়েছে। রবিবার ভোরে এই ঘটনা ঘটে।

মনপুরা থানার ওসি শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনপুরার  বশির মাঝির ট্রলার নিয়ে মহসিনসহ একদল জেলে রবিবার ভোর রাতের দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। এসময় একদল দস্যু জেলেদের ট্রলারে হামলা চালায়। এক পর্যায়ে দস্যুদের গুলিতে ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়। এতে আহত হন আরও ৫ জেলে। 

ওসি আরও জানান, দস্যুরা ট্রলারের সব মালামালসহ ইঞ্জিন খুলে নিয়ে গেছে। খবর পেয়ে ট্রলারের মালিক জেলেদের উদ্ধার করতে মনপুরা থেকে লোকজনসহ আরেকটি ট্রলার পাঠিয়েছেন।

ওসি আরও জানান ঘটনাস্থল নোয়াখালির হাতিয়া এলাকা হলেও জেলের সবাই মনপুরার।

/জেবি/

আরও পড়তে পারেন : সাত বছর পর জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ৩ জন